মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

রোববার থেকে রাসূলুল্লাহ সা.-এর রওজা জিয়ারত শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রাদুর্ভাবের কারণে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে জিয়ারত (দর্শন, সালাম পেশ) বন্ধ ছিল। জনসাধারণের প্রবেশ স্থগিত হওয়ার ৭ মাস পর রোববার (১৮ অক্টোবর) থেকে রওজা শরীফ জিয়ারত ও সালাম পেশ করার সুযোগ পাচ্ছেন মুসলমানরা।

গত ২২ সেপ্টেম্বর পুনরায় ওমরা শুরুর ঘোষণার সময় সৌদি আরবের হজবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন জানিয়েছিলেন, ১ রবিউল আউয়াল মোতাবেক ১৮ অক্টোবর থেকে উমরার নিবন্ধনের জন্য নির্দিষ্ট অ্যাপ ‘ইতামারনা’য় নিবন্ধন করে রওজা শরীফ জিয়ারত করা যাবে।

করোনা মহামারির শুরুর দিকে সৌদি আরবের সব মসজিদ বন্ধ করে দেওয়ার পর ৩১ মে থেকে মসজিদে নববী খুলে দেওয়া হলেও পুরাতন মসজিদ ও রিয়াজুল জান্নাতে নামাজ এবং রওজা শরীফের জিয়ারত স্থগিত ছিল। রোববার থেকে সবই চালু হতে যাচ্ছে।

রওজা শরীফ জিয়ারতের জন্য পুনরায় খুলে দেওয়া উপলক্ষে হারামাইন শরিফাইন অধিদপ্তরের প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আস সুদাইস দুই মসজিদের সেবা সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (১৭ অক্টোবর) তার মদিনা সফর এবং মসজিদে নববীতে এশার নামাজের ইমামতি করার কথা রয়েছে।

ইতামারনা অ্যাপে নিবন্ধনকারীরা নির্দিষ্ট গেইট দিয়ে রওজা শরীফে প্রবেশ করবেন। নিবন্ধনের সময় রিয়াজুল জান্নাতে নামাজ আদায় ও রওজায় সালাম পেশের সময় উল্লেখ করে দেওয়া হচ্ছে। একজন জিয়ারতকারী ত্রিশ মিনিট সময় পাবেন নামাজ আদায় ও সালাম পেশ করার জন্য।

রওজা শরীফে সালাম পেশের জন্য বাব আস সালাম (গেইট নং ১) দিয়ে পুরুষরা প্রবেশ করবেন। আর রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের জন্য বাবে বিলাল (গেইট নং ৩৮) দিয়ে প্রবেশ করতে হবে। মহিলারা বাবে উসমান (গেইট নং ২৪) দিয়ে প্রবেশ করে নামাজ আদায় ও রওজায় সালাম পেশ করবেন।

নিবন্ধন ছাড়া কাউকে রিয়াজুল জান্নাত ও রওজা শরীফে প্রবেশ করতে দেওয়া হবে না। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে সবাইকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ