বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

রোববার থেকে প্রতিদিন ৩ ঘণ্টা বন্ধ ইন্টারনেট ও ক্যাবল টিভিসেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিকল্প ব্যবস্থা ও আগাম কোনো খবর বা সময় না দিয়ে অব্যাহতভাবে ক্যাবল কাটার প্রতিবাদে আগামী রোববার থেকে দেশের ইন্টারনেট ও ক্যাবল টিভিসেবা আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। ফলে, দেশের লাখো গ্রাহকের প্রতিদিন তিন ঘণ্টা এই সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঝুলন্ত তার অপসারণ অভিযানের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট ও ক্যাবল টিভি সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম শুক্রবার বিকেলে গণমাধ্যমকে বলেন, ‘যদি আমাদের দাবি পূরণ না হয় এবং ডিএসসিসি আগামীকালের মধ্যে ঝুলন্ত তার অপসারণ থেকে না সরে আসে, তাহলে আগামী ১৮ অক্টোবর থেকে সব ইন্টারনেট ও কেবল টিভি সংযোগ প্রতিষ্ঠান প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা তাদের সেবা বন্ধ রাখবে।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ডিএসসিসির সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। তাই বিষয়টির মিমাংসাও হয়নি।’

এর আগে গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আইএসপিএবি ও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিওএবি) ১৭ তারিখের মধ্যে এ সমস্যা সমাধান করতে আল্টিমেটাম দিয়েছিল।

করোনা মহামারির কারণে অনলাইন ক্লাস, পরীক্ষা, অফিস, ভার্চুয়াল সভা, কেনাকাটাসহ অনেকভাবে মানুষ এখন উচ্চ গতির ইন্টারনেটের ওপর নির্ভরশীল। আগামীকালের মধ্যে এ সমস্যার সমাধান না হলে এই দুই সেবা সরবরাহকারীদের সঙ্গে ডিএসসিসির বিরোধের কারণে কোটি মানুষ ভোগান্তিতে পড়বে বলে মনে করছেন এ খাতের বিশেষজ্ঞরা।

-এটি