মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

বিশ্বে করোনায় একদিনে চার লাখের বেশি শনাক্তের রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত ছাড়ালো চার লাখ। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ছয় হাজার দুইশ মানুষের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন শনাক্ত প্রায় ২৮ হাজার। আর, যুক্তরাষ্ট্রে ৭১ হাজারের বেশি নতুন শনাক্ত হয়েছে আর মারা গেছে নয় শতাধিক মানুষ।

এদিকে, করোনা সংক্রমণ ঠেকাতে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ আটটি শহরে রাত্রিকালীন কারফিউ শুরু হয়েছে। বিতর্কিত এই কারফিউ শনিবার রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরোদমে এক মাস জারি থাকবে বলে জানিয়েছে ফ্রান্স সরকার।

এছাড়া, বেলজিয়ামে বার ও রেস্তোরাঁ চার সপ্তাহের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে হবে বলে জানিয়েছে দেশটির সরকার। আর, লকডাউন দেয়ার পর করোনা সংক্রমণ কমতে থাকায় রবিবার থেকে দ্বিতীয় দফায় তা শিথিল করতে চলেছে ইসরায়েল।

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ১১ লাখ ৯ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯৫ লাখের বেশি। এর মধ্যে এ পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লাখ মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ