বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদের ঢাকা- ৫ ও নওগাঁ- ৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আজ।

আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ২ আসনেই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

ঢাকা-৫ আসনে ৬ জন এবং নওগাঁ-৬ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা-৫ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন -আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ উদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূইঁয়া, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার)। আর নওগাঁ-৬ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম।

গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ এবং ২৭ জুলাই ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫ এবং রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে নওগাঁ-৬ আসন গঠিত। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ভোটগ্রহণ হবে। এখানে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন।

রাণীনগর ও আত্রাই নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনের ১৬টি ইউনিয়নে ১০৪টি ভোটকেন্দ্রের ৭২১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। তার মধ্যে পুরুষ এক লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন। আইনশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা-৫ নির্বাচনে ১৫ অক্টোবর থেকে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ১৯ অক্টোবর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

একই সময়ে একই পরিমাণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন নওগাঁ-৬ উপনির্বাচনে। ২ আসনেই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত কিছু গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য।

-এটি