মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

৪ শতাধিক রুগিকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে আল্লামা আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৪ শত রুগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে মানব সেবায় অনন্য নজীর স্থাপনকারী প্রতিষ্ঠান আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন।

১৬ অক্টোবর (শুক্রবার) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি মাদরাসায় কিশোরগঞ্জের আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং চক্ষু হাসপাতালের ৭ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত রুগিরা সংগঠনটির এমন কাজের ও গোছানো পরিবেশে চিকিৎসা সেবা পেয়ে আনন্দ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান ও আল জামিয়াতুল ইমদাদিয়ায় প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমাদ রশিদ, সংগঠনটির সদস্য সচিব আল জামিয়াতুল ইমদাদিয়ায় মুহাদ্দিস মাওলানা শোয়াইব আব্দুর রউফ, মাওলানা মাজহার শাহ, মাওলানা আবু তৈয়বসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ