বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দির টানা ৭৭ দিন অনশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি বন্দি মাহের আল-আখরাস ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে টানা ৭৭ দিন ধরে অনশন করছেন। এরই মধ্যে তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে উঠেছে বলে জানা গেছে। পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।

তারা জানায়, ইসরায়েলের কথিত প্রশাসনিক বন্দিত্বের প্রতিবাদে তিনি এই অনশন শুরু করেছেন। ফিলিস্তিনিদের বন্দিবিষয়ক কমিশনের প্রধান কাদরি আবু বকর বলেন, অনশনরত আখরাসের স্বাস্থ্যের অবস্থা চরম বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। আখরাস এর পাশের কক্ষে বন্দিদের ভেতরে করোনাভাইরাসের সংক্রমণ চিহ্নিত করার পর তাঁকে কাপলান হাসপাতালের আলাদা একটি সেকশনে স্থানান্তর করা হয়েছে।

আবু বকর বলেন, আখরাস মারাত্মক রকমের দুর্বল ইমিউনিটি সিস্টেমে ভুগছেন ও তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো এখন আর কাজ করছে না।

আবু বকর আরও জানান, আগামী দিনগুলো আখরাসের দাবি ও তাঁর মারাত্মক স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এর আগে শনিবার এক বিবৃতিতে ইসলামি জিহাদ আন্দোলনের নেতা বলেন, আখরাসের স্বাস্থ্যগত অবস্থা এই ইঙ্গিত দেয় যে, ইহুদিবাদী ইসরায়েল তাঁকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে।

ওই নেতা বলেন, ‘আমরা রাষ্ট্রীয়ভাবে সতর্কতা জারি করছি এবং ফিলিস্তিনি বন্দিদের হত্যা করার সুযোগ দেব না। আমাদের কোনো মুজাহিদকে এভাবে হত্যা করা আমরা রেডলাইন হিসেবে গণ্য করব এবং এই হত্যার পরিণতি কী, তা ইসরায়েলের কারা কর্তৃপক্ষের বোঝা উচিত।’

এমডব্লিউ/