শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ভোলার হাসিনা মসজিদ: আধুনিক স্থাপত্যশৈলীর প্রতিচ্ছবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলায় নির্মিত হয়েছে অত্যাধুনিক সৌন্দর্যমণ্ডিত নয়নজুড়ানো মসজিদ। নাম নিজাম-হাসিনা ফাউণ্ডেশন মসজিদ। এটি নিজাম-হাসিনা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নির্মিত। ভোলা শহরের উকিল পাড়ায় প্রায় দেড় একর জমির ওপর এ মসজিদ নির্মাণ করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার জুমআর নামাজ আদায়ের মধ্য দিয়ে এ মসজিদটির শুভ উদ্বোধন করা হয়।

নিজাম-হাসিনা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় মার্বেল পাথরসহ বিভিন্ন দামি পাথর ও আধুনিক স্থাপত্যশৈলীর কারুকার্জ দ্বারা নির্মিত দুই তলা বিশিষ্ট এ মসজিদে রয়েছে নারী ও পুরুষদের জন্য আলাদা অজুখানা এবং নামাজের স্থান।

২০১০ সালের জুন মাস থেকে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ৫২ হাজার শ্রমিক মসজিদ নির্মাণের কাজে অংশ গ্রহণ করেছেন। আর্কিটেক্ট ফোরামের ডিজাইনার কামরুজ্জামান লিটন মসজিদটির দৃষ্টিনন্দন ডিজাইন করেন।

মসজিদটির মিনারের উচ্চতা ১২০ ফুট এবং ৬০ ফুট উচ্চতার গম্ভুজও রয়েছে এ মসজিদে। মসজিদভিত্তিক লাইব্রেরি ও হিফজখানার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধিতে ক্যালিগ্রাফি সমৃদ্ধ ডিজাইন ও ফোয়ারাসহ চারপাশে সাজানো গুছানো ফুলের বাগান রয়েছে। যা মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।

এক সঙ্গে দুই হাজার মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন এ মসজিদে এসি ও আধুনিক অজুখানা ছাড়াও সার্বক্ষনিক বিদ্যুৎ সুবিধা প্রদানে জেনারেটর ব্যবস্থা রয়েছে। সুন্দর টাইলস সমৃদ্ধ ফ্লোরের জন্য রয়েছে সুন্দর কার্পেটের ব্যবস্থা।

এমডব্লিউ/