মোস্তফা ওয়াদুদ>
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। বাংলাদেশ কওমি মাদরাসার শিক্ষাবোর্ড (বেফাক)। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বেফাকের এ পর্যন্ত সভাপতি ছিলেন মাত্র চারজন। সর্বশেষ সভাপতি আল্লামা শাহ আহমদ শফী রহ. গত ১৭ সেপ্টেম্বর ইন্তেকালের পর শূন্য হয়ে যায় সভাপতির পদটি। আজ সভাপতি নির্বাচনের জন্য বেফাকের আমেলা বৈঠক শুরু হয়েছে ইতোমধ্যে। সভাপতির মিছিলে আজ কে যুক্ত হচ্ছেন তা জানা যাবে আজকের আমেলা বৈঠক থেকেই। তাই সবার নজর এখন বেফাকের আমেলা মিটিংয়ের দিকে।
এর আগে যারা বেফাকের সভাপতি ছিলেন তারা হলেন,
১। আলহাজ্ব হজরত মাওলানা মুহাম্মদ ইউনুস রহ.। তিনি বেফাকের প্রতিষ্ঠালগ্ন ১৯৭৮ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত আমৃত্যু বেফাকের সভাপতি পদে আসীন ছিলেন। তিনি হাজী সাহেব হুজুর হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। জামিয়া ইসলামিয়া পটিয়ার দ্বিতীয় প্রধান পরিচালক ছিলেন। তিনি ছিলেন মাসিক আত-তাওহীদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
২। আলহাজ্ব হজরত মাওলানা মুহাম্মদ হারুন ইসলামাবাদী রহ.। আলহাজ্ব হজরত মাওলানা মুহাম্মদ ইউনুস রহ. এর মৃত্যুর পর সভাপতি নির্বাচিত হোন তিনি। তিনিও বেফাকের আমৃত্যু সভাপতি ছিলেন।
১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯০ সালে মুসলিমদের আন্তর্জাতিক সংগঠন ‘রাবেতা আল আলম আল ইসলামী’ বাংলাদেশ শাখার পরিচালক নিযুক্ত হন।
৩। আলহাজ্ব হজরত হাফেজ মাওলানা নুরুদ্দীন আহমাদ গহরপুরী রহ.। তিনি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস। ১৯৯৬ সালে তিনি দেশের সর্ববৃহৎ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ এর চেয়ারম্যান নির্বাচিত হোন ও মৃত্যু অবধি এ দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তান আমলে রাজনীতির সাথে যুক্ত হয়ে ‘জমিয়তে উলামায়ে ইসলাম’ এর নেতা হিসেবে ১৯৭০ এর জাতীয় নির্বাচনে ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। সিলেটের ‘জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর’ মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিসের দ্বায়িত্বও পালন করেন তিনি।
৪। আলহাজ্ব হজরত মাওলানা শাহ আহমাদ শফী রহ.। হজরত হাফেজ মাওলানা নুরুদ্দীন আহমাদ গহরপুরী রহ. এর মৃত্যুর পর ২০০৫ সালে বেফাকের সভাপতি নির্বাচিত হোন আল্লামা শাহ আহমদ শফী রহ.।১৯১৬ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জন্মলাভ করেন তিনি। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর ২০২০ সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বিশ্ব মুসলিম উম্মাহর নিবেদিত প্রাণ রাহবার। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দায়িত্বপ্রাপ্ত আমীর। তিনি একইসাথà