বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

রাজকীয় জানাজার মাধ্যমে বিদায় জানাবো: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির, হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী রহ. আজ আমাদের ছেড়ে চলে গেছেন প্রভূর সান্নিধ্যে। আমি তাঁর রুহের মাগফেরাত ও উচ্চ মাকামের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। ইন্তেকাল পরবর্তী কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হোক সে কামনা করি। তিনি দেশ-জাতি ও উম্মতের জন্য যে খেদমাত ও কাজ করে গেছেন সেটি উম্মতের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। বিগত শতাব্দীকাল যাবত তাঁর যে খেদমাত বা তাঁর যে অবদান রয়েছে সেটি বাংলাদেশের জন্য অতুলনীয়। এ জাতী ও এদেশ তাঁর নিকট চির কৃতজ্ঞ থাকবে। আজ আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসে এসব কথা বলেন জামিয়া রাহমানিয়ার শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, বিশেষ করে ২০১৩ সালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত ও তাঁর মর্যাদা রক্ষার জন্য যে আহবান শায়খুল ইসলাম রহ. করেছিলেন সে আহবানে হেফাজতে ইসলামের যে মহাজাগরণ হয়েছিলো, সারাদেশের মানুষ যে অভূতপূর্ব সারা দিয়েছিলো তাঁর আহবানে। সেটি বাংলাদেশের ইতিহাসে বিরল ও নজীর বিহীন অধ্যায় হয়ে থাকবে। যেভাবে ২০১৩ সালে ঐক্যবদ্ধ হয়ে দেশজাতি তাঁর ডাকে সাড়া দিয়েছিলো। আমরা তাঁর আনুগত্য করেছিলাম। তাঁর নেতৃত্বে বিশ্বব্যাপী এক জাগরণের নজীর কায়েম করেছিলাম। এরপর মধ্যখানে কিছু অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হলেও তাঁর ব্যাপারে কখনোই কোনো বিতর্ক তৈরি হওয়ার বা বিতর্ক করার কোনো সুযোগই ছিলো না।

তিনি ফেসবুক লাইভে আরও বলেন, তাঁর জীবদ্দশায় তাঁকে নিয়ে কেউ বিতর্ক সৃষ্টি করতে পারেনি। এজন্য আমরা আশা করবো হজরতের ইন্তেকালের পরও যেনো বিতর্ক না হয়। হজরতের মৃত্যু পরবর্তী যেনো হজরতকে নিয়ে বিতর্কের কোনো সুযোগ বা বিতর্ক করার কোনো অপপ্রয়াস যেনো চালানো না হয়। বরং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে শায়খুল ইসলাম রহ. এর জীবনের অন্তিম কার্যক্রমগুলো যদি পরিচালনা করতে পারি সেটি যেমনিভাবে তাঁর মান মর্যাদা বৃদ্ধির উপলক্ষ হবে। তেমনি এর দ্বারা ইসলাম ও মুসলিম উম্মাহর অবস্থানকে মজবুত করবে।

এখন যদি কোনোভাবে হজরতকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা চালানো হয় তাহলে সেটা অবশ্যই দুঃখজনক কাজ হবে। আমরা আশা করবো হজরতকে নিয়ে কোনো ধরনের অনভিপ্রেত পরিবেশ তৈরি করার চেষ্টা যেনো আমরা না করি।

তিনি ইন্তেকাল করেছেন। তাঁর চিকিৎসায় যদি কোনো ধরনের ঘাটতি হয় কিংবা কোনো অবহেলা করা হয় তাহলে সেটা যথাযথ দায়িত্বশীল কর্তৃপক্ষ যাচাই করে তাঁর সঠিক তথ্য জাতির সামনে ত