বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

হাটহাজারীর সর্বশেষ আপডেট কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: পাঁচ দফা দাবিতে উত্তাল হাটহাজারী মাদরাসা। চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মাঠে বিক্ষোভ করছে হাটাহাজারী মাদরাসার ছাত্ররা। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর থেকে দারুল উলূম হাটহাজারীর ছাত্ররা জামিয়া ময়দানে এ বিক্ষোভ শুরু করেছে। এ সময় তারা বিভিন্ন রকমের স্লোগানে উত্তাল করে তোলে পুরো মাঠ।

হাটহাজারীর সর্বশেষ অবস্থা জানাচ্ছেন সেখানে অবস্থান করা আমাদের প্রতিনিধি। তিনি জানিয়েছেন, আনুমানিক বাদ আসরের সময় মাওলানা আহমদ দীদার সাহেবের রুম থেকে মাওলানা মাঈনুদ্দিন রুহিকে বের করে ছাত্ররা গণধোলাই দিয়েছে।

ইতিমধ্যে মাদরাসার দুজন শুরা সদস্য যথাক্রমে মেখল মাদরাসার মুহতামিম মাওলানা নোমান ফয়েজী ও নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাউদ্দীন নানুপুরী মাদরাসায় প্রবেশ করেছেন। জানা গেছে, কিছুক্ষণ পর মাদরাসার ভেতরে শুরা সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। আরও কিছু শুরা সদস্য বৈঠকে উপস্থিত হওয়ার জন্য রাস্তায় আছেন বলেও জানা গেছে।

আমাদের প্রতিনিধি আরও জানিয়েছেন, কিছুক্ষণ পূর্বে ছাত্রদের একটি কাফেলা আহমদ শফি সাহেবের কাছে গিয়েছেন। অবশ্য হুজুরের অনুরোধেই গিয়েছেন। মাওলানা শফি সাহেব তার ছেলের ব্যাপারে সমস্ত অভিযোগ জানতে চেয়েছেন। পাশাপাশি তিনি ছাত্র জনতার কাছে কিছু সময় চেয়েছেন। এ সময় ছাত্ররা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘সময়ে সময়ে বহু সময় চলে গেছে, আবারও সময়ের কথা বলে আমাদেরকে আপনার কথা অমান্য করতে বাধ্য করবেন না।’

ছাত্ররা এ সময় সাময়িকের জন্য পাঁচ দফা থেকে এক দফা দাবিতে চলে আসে। তাদের একটাই দাবি, আজকেই শূরার বৈঠক ডাকতে হবে। যাদের দ্বারা সম্ভব তারা উপস্থিত হবেন। তাদের নিয়ে ছাত্রদের সমস্ত দাবি নিঃশর্তে মেনে নিতে হবে।

এদিকে প্রশাসনের দিকে হুশিয়ারী উচ্চারণ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রশাসন যদি প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাঘাত ঘটায় তবে আমাদেরও ভিন্ন পথে হাঁটতে হবে।

জানা গেছে, ছাত্ররা আন্দোলনের ফাঁকে নামাজের সময় হলে মাদরাসার মাঠেই নামাজ আদায় করে নেয়।

এমডব্লিউ/