বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা ও পৌরসভার শহরের রোড এলাকায় বিসিক সমবায় পাইকারি বাজারে অভিযান চালানো হয়।

এ সময় অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেঁয়াজের আড়তদার আবদুল জব্বারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া পেঁয়াজের দাম বেশি না রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, কেউ অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ