বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮


স্বীকৃতির চেয়ে স্বকীয়তার মুল্য বেশি: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: কওমি মাদরাসায় সরকারের স্বীকৃতির চেয়ে কওমি স্বকীয়তার মুল্য বেশি বলে মন্তব্য করেছেন জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা জোর করে আমাদের স্বীকৃতি ‍দিয়েছেন। আমরা নিতে চাইনি। সুতরাং আপনারা জেনে রাখবেন, এ স্বীকৃতির চেয়ে আমাদের কাছে অনেক বড় বিষয় হলো আমাদের ‘কওমি স্বকীয়তা’। আমি আবার বলছি, যদি স্বীকৃতির কারণে আমার কওমির স্বকীয়তার উপর কোনো আঘাত করা হয়। কিংবা স্বীকৃতির পথ ধরে আমার কওমি স্বকীয়তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। তাহলে সে স্বীকৃতির জালপত্র বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়া হবে।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) কওমি মাদরাসায় চলমান সংকট থেকে উত্তরণে দেশের শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে কামরাঙ্গীরচর মাদরাসায় গুরুত্বপূর্ণ ইসলাহী মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা আজ সময়ের সবচেয়ে সঙ্কটময় মুহূর্ত অতিক্রম করছি। কারণ আজ আমাদের মুল শিকর ও মূল ঐহিত্যে কুঠারাঘাত করার পায়তারা চলছে। আমাদের ঘুম পাড়িয়ে আঁড়ালে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দেড়শো বছরের দীন ও দীনদারিয়াতের ধারক বাহক দারুল উলুম দেওবন্দের আদর্শের বাতিঘর মাদারিসে কওমিয়াকে দীন ও জনতা থেকে বিচ্ছিন্ন করার হীনঅপতৎপরতা চলছে। এমন পরিস্থিতিতে আমি আজ আপানাদের ঐকথা বলবো। যে কথা হাকীমুল ইসলাম কারী তৈয়ব সাহেব রহ. বলেছিলেন। তিনি বলেছিলেন, দারুল উলুম দেওবন্দের অনেকগুলো বৈশিষ্ট্যের অন্যতম একটি হলো,  হুকুমত ও সময়ের সরকারের সাথে দেওবন্দী মাদরাসার সম্পর্ক থাকবে মধ্যমপন্থার সম্পর্ক।

তাঁর কথার সাথে মিলিয়ে শুধু আমি নয়, আমাদের লাখো কওমি সন্তানদের কথা হলো, হুকুমতের সাথে আমাদের সম্পর্ক থাকবে মধ্যমপন্থার সম্পর্ক। আমরা সরকারের বিরুদ্ধে হঠকারীমূলক কোনো অবস্থান গ্রহণ করবো না। আমি আবারো বলছি, সরকারের বিরুদ্ধে হঠকারীমূলক কোনো অবস্থান গ্রহণ করা কোনো দেওবন্দী সন্তানের আদর্শ নয়। সাথে সাথে একথাও মনে রাখতে হবে, হঠকারিতামূলক পথ গ্রহণ করা যেমনিভাবে দেওবন্দীদের মুল বৈশিষ্ট্য নয় তেমনি চাটুকারিতার পথ অবলম্বন করাও কোনো দেওবন্দী সন্তানের আদর্শ নয়। সুতরাং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা কোনো সরকারের বিরুদ্ধে হঠকারিতায় যেতে চাই না। কিন্তু আমাদের যদি চাটুকারিতায় বাধ্য করেন তাহলে আমরাও হঠকারিতার পথ অবলম্বন করতে বাধ্য হবো। বাধ্য হবো। বাধ্য হবো।

তিনি বলেন, বড় দু:খ লাগে। হৃদয়ে আমার রক্তক্ষরণ হয়। বারবার শুনতে à