রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

ট্রায়ালে ফিরেছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন প্রয়োগের পর এক রোগীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় স্থগিত হয়েছিলো ট্রায়াল। তবে আবারও এটি চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে ফিরেছে।

মেডিসিন হেলথ রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) পুনরায় ট্রায়ালের বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে অক্সফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যজুড়ে ক্লিনিক্যাল সাইটগুলোতে করোনা ভ্যাকসিনটির ট্রায়াল চলবে।

প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সাফল্যের সঙ্গে শেষ করে তৃতীয় পর্যায়ে এসেছিলো অক্সফোর্ডের ভ্যাকসিন। কিন্তু এই পর্যায়ে এসে সমস্যা দেখা দেয়। বিভিন্ন দেশের ৩০ হাজার মানুষের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছে। এর সাফল্যের ওপর নির্ভর করেই এই ওষুধ বাজারে ছাড়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ