মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

মাসিক নকীব-এর সাহিত্য প্রতিযোগিতা ২০২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব ‘সাহিত্য প্রতিযোগিতা ২০২০’ এর আয়োজন করেছে। লিখিয়ে বন্ধুরা নিচের বিভাগগুলোতে লেখা পাঠিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। লুফে নিতো পারো আকর্ষণীয় সব পুরস্কার

ছড়া-কবিতা
ছড়ার বিষয়: ১. প্রিয় রাসূল
২. প্রিয় বাংলাদেশ
৩. আমার জীবনের স্বপ্ন
এ তিনটি বিষয়ের যে কোন একটি বিষয়ে লিখতে হবে।

নিয়ম: ছন্দ-মাত্রা ও অন্তমিল ঠিক রাখতে হবে এবং বানান নির্ভুল হতে হবে।
-স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দে লিখতে হবে।
-১২-১৬ লাইনের মধ্যে হতে হবে।
-অন্য কোনও ছড়াকারের ছড়া, হুবহু নকল, আংশিক নকল বা প্যারোডি করা যাবে না।
-দেশসেরা তিনজন ছড়াকার বিচারক হিসেবে থাকবেন, তাদের রায় বা বিচারই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

রচনা প্রতিযোগিতা
রচনার বিষয়: ১. উত্তম আর্দশের আধার শিশু মুহাম্মাদ সা.
২. আমাদের স্বাধীনতা

গল্প প্রতিযোগিতা-
গল্পের বিষয়:- উম্মুক্ত। যে কোন বিষয়ে গল্প লেখা যাবে

রচনা ও গল্পের নিয়ম: -রচনা এবং গল্পের শব্দ সংখ্যা হতে পারবে সর্বোচ্চ ১০০০ (এক হাজার)।
-গল্পের বিষয় বস্তু মৌলিক হতে হবে।
-রচনা এবং গল্পের ভাষা প্রমিত বাংলা হতে হবে।
-রচনা এবং গল্পের ভাষা ব্যাকরণ ঠিক রাখতে হবে এবং বানান নির্ভুল হতে হবে।
-অন্য কোন লেখকের লেখা হুবহু নকল, আংশিক নকল বা প্যারোডি করা যাবে না।
-দেশ সেরা তিনজন গল্পকার বিচারক হিসেবে থাকবেন, তাদের রায় বা বিচারই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ছড়া, রচনা ও গল্প যেভাবে পাঠাতে হবে: ছড়া, রচনা ও গল্প কম্পোজ করে যে কোনো ফন্টে নকীবের প্রতিযোগিতার জন্য নির্ধারিত মেইলে দিতে হবে।

লিখিত ছড়া, রচনা ও গল্প অবশ্যই আগামী ১০ নভেম্বর ২০২০ এর মধ্যে মেইল করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনও লেখা গ্রহণ করা হবে না।

প্রতিযোগিতায় নকীব পরিবার ও নকীব পরিবারের সাথে সংশ্লিষ্ট কেউ অংশ নিতে পারবে না। একজন প্রতিযোগী যে কোন একটি বিষয়ে অংশ নিতে পারবে।

পুরস্কার: ১ম পুরস্কার ৫০০০টাকা, ক্রেস্ট ও শুভেচ্ছাসনদ।
২য় পুরস্কার ৩০০০টাকা, ক্রেস্ট ও শুভেচ্ছাসনদ।
৩য় পুরস্কার ২০০০টাকা, ক্রেস্ট ও শুভেচ্ছাসনদ।

যোগাযোগ : 01918318401-01728891035


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ