রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

বাংলাদেশে থাকা ৭০০ বিদেশিকে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে অবস্থান করা ৭০০ বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এসব বিদেশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের ভিসার মেয়াদও শেষ।

গণমাধ্যমের খবর অনুযায়ী- ফুটবলার, গার্মেন্ট ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটক হিসেবে বিদেশি নাগরিকরা বাংলাদেশে আসে। ভিসার মেয়াদ শেষ হলেও তারা নিজ দেশে ফিরে যায়নি। এমনকি ভিসা নবায়নও করেনি। এরপর তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বহু বিদেশি গ্রেফতার হচ্ছেন। বিশেষ করে নাইজেরিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কাসহ অফ্রিকার কয়েকটি দেশের নাগরিক আছেন এই অপরাধ কর্মকাণ্ডে। অপরাধে জড়িতদের প্রায় সবাই অবৈধভাবে এ দেশে বসবাস করছে।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলাটি আদালতের নির্দেশে র‌্যাব তদন্ত করছে। তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করে র‌্যাবের তদন্ত কাজে বিঘ্ন ঘটাতে চাই না। আশা করি আপনারাও চান না।

তিনি বলেন, আমরা তাৎক্ষণিকভাবে একটা তদন্ত কমিটি গঠন করেছিলাম। সেই তদন্ত কমিটির রিপোর্ট আমাদের হাতে এসেছে। এখন আমাদের রাজনৈতিক শাখার অতিরিক্ত সচিব একটি কমিটি করে এই রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। এরপর আমরা করণীয় নির্ধারণ করব। আদালত যদি চান, তাহলে আমরা এটা আদালতের হাতে দেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ