বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি একতরফা অভিযান ও ধর্মীয় অধিকার লঙ্ঘনে জমিয়তে উলামায়ে হিন্দের উদ্বেগ চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

দুর্নীতির দায়ে শেরপুরে ইউপি চেয়ারম্যান ও দুই সদস্য বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা ও অপর দুই ইউপি সদস্যকে (মেম্বার) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুই ইউপি সদস্য হলেন- নলকুড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল এনাম চাঁন, ও (৭, ৮, ৯) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রহিমা বেওয়া

সোমবার বিকালে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে ওই তিন চেয়ারম্যান-মেম্বারকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা ও দুই মেম্বারের বিরুদ্ধে ভিজিডির ১২৪টি কার্ডের বিপরীতে ১৮ মাস ধরে চাল তুলে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে সচ্ছল ব্যক্তিদের ভিজিডি কার্ড বিতরণ, জিআর চাল বিতরণের কপিকে ভিজিডি কার্ড গ্রহণের রিসিভ কপি বলে চালানোর অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ সব কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম বলেছেন, দীর্ঘ তদন্ত শেষে স্থানীয় সরকার ওই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। চিঠি পাওয়া মাত্রই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ