মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮


হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত এমপি বাবুকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামানকে জরুরি ভিত্তিতে খুলনা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে, খুলনা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে গুরুতর অসুস্থ খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামানকে ঢাকায় নেয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক প্রশাসনকে নিয়মিতভাবে জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সেবা প্রদান করে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ