রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

নারায়ণগঞ্জমসজিদে বিস্ফোরণ: নিহত-দগ্ধদের ক্ষতিপূরণ দাবি ব্যারিস্টার সুমনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও দগ্ধদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে এসে তিনি এ দাবি জানান।

ব্যারিস্টার সুমন বলেন, তদন্ত কমিটি গঠন করে কী হবে? ১০ থেকে ১৫টি তদন্ত কমিটি গঠন করে কিছু হবে না। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। তিনি বলেন, নিহত ও দগ্ধদের ক্ষতিপূরণ দিতে হব। সেসঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে৷

উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ