শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

ইসলামের মহান সাহাবি মুয়াজ ইবনে জাবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাছিব আহমদ।।

হযরত মুয়াজ ইবনে জাবাল রা. একটি নাম, একটি অনুপ্রেরণা। যে সকল মহান সাহাবি ইসলামের প্রচার প্রসার ও নীতি অনুসরণে অগ্রগামী ছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। রাসুল সা. তার সম্পর্কে বলেছেন, হালাল ও হারাম সম্পর্কে উম্মতের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি মুয়াজ।

মুয়াজ রা. একজন আনসারি সাহাবি ছিলেন। আকাবার রাত্রে বায়াত হয়ে নবীজির হাতে ইসলাম গ্রহণ করেন। এরপর ধীরে ধীরে নিজ কর্মে হয়ে উঠেন উম্মতের জন্য আলোর মশাল।

নবীজি যখন মদিনায় এলেন মুয়াজ রা. নবীজির পাশে ছায়ার মত লেগে ছিলেন। তিনি নবীজির কাছে কোরআন ও দ্বীনি শিক্ষা অর্জন করেছেন, এভাবে তিনি বড় ক্বারী ও জ্ঞানী হয়ে উঠেন। ইয়ামেনের রাজাদের দূত দল যখন ইসলামের দিকে ধাবিত হলেন, বিদায়ের সময় তারা রাসুল সা. এর কাছে এমন এক ব্যক্তিকে চাইলেন যিনি তাদেরকে দ্বীন শিক্ষা দিবেন। তখন রাসুল সা. প্রিয় মুয়াজকে বাছাই করলেন।

আলোর পথের এই দূত দলকে বিদায় দিতে নবীজি নিজে বের হলেন, পাশে পায়ে হেটে চলছিল প্রিয় মুয়াজ। বিদায়ের মূহুর্তে রাসুল সা. প্রিয় মুয়াজকে ঐতিহাসিক অছিয়ত করলেন, বললেন- ‘এ বছরের পরে তোমার সাথে আর হয়ত দেখা হবে না, তুমি যখন মদিনায় ফিরে আসবে, আমার মসজিদের পাশে বিচরণ করবে, আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে।’

প্রিয় নবীজির মুখ থেকে এ কথা শুনে বিচ্ছেদ যাতনায় কেঁদে ফেললেন মুয়াজ। কিছুদিন পর নবীজির বানী সত্যি হল। মুয়াজ রা. ইয়ামেন থেকে ফেরার আগেই বিশ্ব নবি ইহকাল ত্যাগ করলেন। এর কয়েক বছর পরের কথা, তখন দ্বিতীয় খলীফা হযরত উমর রা. এর শাসনকাল। মুয়াজকে দ্বীন প্রচারের জন্য ফিলিস্তিনে পাঠান। সেখানেই তিনি ইন্তেকাল করেছেন।

লেখক: শিক্ষার্থী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ