শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় অঞ্চলসহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ জন্য মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর, কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুক্রবারের পূর্ভাবাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েরেছ, লঘুচাপের কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে প্রথম বৃষ্টি হবে। এরপর ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি হবে। একই সঙ্গে রোদের তীব্রতাও কিছুটা কমবে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের বেলা তাপমাত্রা কমবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ