শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর

পারস্য থেকে ইসলাম প্রচারে এসে শাহ্ নেয়ামত উল্লাহ রহ. এ মসজিদটি নির্মাণ করেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বরগুনা জেলার বেতাগী উপজেলা সদর থেকে ১০ কিঃমিঃ দূরে বিবিচিনি ইউনিয়নে ঐতিহাসিক এ মসজিদটি অবস্থিত।

এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে আলোচনায় জানা যায়, ১৬৫৯ খ্রিস্টাব্দে হযরত শাহ্ নেয়ামত উল্লাহ রহ. পারস্য থেকে এই এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসে বিবিচিনিতে এ মসজিদটি নির্মাণ করেন।

তার কন্যা চিনিবিবি এবং ইসাবিবির নামানুসারে বিবিচিনি গ্রামের নামকরণ করা হয়েছে এবং মসজিদটির নাম রাখা হয়ছে বিবিচিনি শাহী মসজিদ। মসজিদটির দৈর্ঘ্য ৩৩ ফুট, প্রস্থ ৩৩ ফুট ,দেয়ালগুলো ৬ ফুট চওড়া।

মসজিদের ইটগুলো মোঘল আমলের ইটের মাপের সমান। সমতল ভূমি হতে মসজিদের স্থানটি ৩০ ফুট টিলার উপর অবস্থিত। তার উপরও প্রায় ২৫ ফুট উচ্চ মসজিদ গৃহ। মসজিদের পাশে রয়েছে ৩ টি কবর। যা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী।

কবর ৩ টি সাধারণ কবরের ন্যায় হলেও লম্বা ১৫/১৬ হাত। এলাকাবাসীর জনা মতে সেখানে চির নিদ্রায় শায়িত আছেন মসজিদের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ নেয়ামত উল্লাহ্ রহ. এবং তার কন্যা চিনিবিবি এবং ইসাবিবি।

আরো জানা যায়, সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে ১৭০০ খ্রিস্টাব্দে হযরত শাহ্ নেয়ামত উল্লাহ্ রহ. পরলোকগমন করেন এবং মসজিদের পার্শ্বে তাকে সমাহিত করা হয়।

আরো জানা যায়, প্রত্নতত্ত অধিদপ্তর কর্তৃক মসজিদটি তালিকাভূক্ত করে এর সংস্কার করা হয়েছে।

যেভাবে যাবেন, ঢাকা/ দেশের যে কোন জেলা থেকে লঞ্চ অথবা বাস যোগে বরগুনা জেলা বাস স্টান্ড নামতে হবে। বাস স্টান্ড হতে বাসে মোটর সাইকেল বেতাগী উপজেলাতে যেতে হবে।

বরগুনা জেলার বেতাগী উপজেলা সদর থেকে ১০ কিঃমিঃ দূরে মোটর সাইকেল যোগে বিবিচিনি ইউনিয়নে এসে রিক্সা যোগে বিবি চিনি মসজিদে আসা যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ