সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

জামিনে মুক্ত মাওলানা আশরাফ মাহদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তরুণ আলেম, মুফতি আমিনীর দৌহিত্র মাওলানা আশরাফ মাহদী জামিনে মুক্তি পেয়েছেন।

আজ মঙ্গলবার চট্টগ্রাম আদালত থেকে বিচারক তাকে জামিনে মুক্তি দেন। মুক্তি পাওয়ার পর আশরাফ মাহদীকে নিয়ে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি নাসির উদ্দীন মুনীর

এ সময় তার আইনজীবী এ্যাডভোকেট নিজামুদ্দীন মিজান, আজিজুল হক ইসলামাবাদীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তথ্যমতে জানা যায়, চট্টগ্রামের উসমান কাশেম নামের এক ব্যক্তির মিথ্যা মামলায় ঢাকা থেকে মিশর যাওয়ার পথে দুবাই এয়ারপোর্টে আটকা পড়েছেন আশরাফ মাহদী। এরপর গত সোমবার সকাল ১১টার ফ্লাইটে দুবাই থেকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে পাঠানোর নিন্দা জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ