মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

'করোনার মধ্যে হাজার হাজার শ্রমিককে চাকুরিচ্যুত করা অমানবিক'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, করোনা ভাইরাসের মহাদুর্যোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর কাছে জাতীয়ভাবে তাওবাহ করতে হবে। পাপাচার, জুলুম, দুর্নীতি পরিহার করতে হবে। আজকে করোনা দুর্যোগের মধ্যে সরকার সকল রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিককে চাকুরিচ্যুত করে অমানবিক ও অন্যায় কাজ করেছে। এভাবে শ্রমিকদের পেটে লাথি মারা সুস্পষ্ট জুলুম। সরকারকে রাষ্ট্রায়ত্ত সকল পাটকল পুনরায় চালু করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানকে অব্যাহত রাখতে হবে।

আজ শুক্রবার বিকেলে খেলাফত মজলিস আয়োজিত এক ভার্চুয়াল দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের করোনা টেস্টের জন্য সরকারী ফি নির্ধারণের সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়ে বলেন, এই মহা দুর্যোগে রাষ্ট্র ও সরকারকে জনগণের পাশে থাকতে হবে। সরাকরের ফি নির্ধারণের ফলে কোভিড টেস্টে মানুষ নিরুৎসাহিত হবে। বিশেষ করে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ উপসর্গ থাকার পরেও অর্থাভাবে টেস্ট করাতে পারবে না। তাই কোভিড- ১৯ এর আরটি-পিসিআর পরীক্ষায় জন্য ফি নির্ধারণ করে সরকার যে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। করোনাস ভাইরাসের সংক্রমণ রোধ, জনগণের সেবা নিশ্চিতে এবং অব্যবস্থাপনা ও দূর্নীতিতে বিপর্যস্ত স্বাস্থ্য বিভাগের শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে। একই সাথে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

এ ভার্চুয়াল দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন- সংগঠনের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা আব্দুল বাসিত আজাদ, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, ডক্টর’স সোসাইটি অব বাংলাদেশ- ডিএসবি’র সভাপতি ডা. আব্দুল্লাহ খান, ব্যাংকার্স সোসাইটির সভাপতি আব্দুস সমাদ সরকার, হাফেজ মাওলানা নূরুজ্জামান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা এ কে এম আইউব আলী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম।

এডভাকেট মুহা. মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আব্দুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, মাষ্টার সিরাজুল ইসলাম, বুরহান উদ্দিন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাস্টার আবদুল মজিদ, মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যাপক বজলুর রহমান, মাওলানা আজিজুল হক, এম সদরুজ্জামান খান, মাওলানা আহমদ বিলাল, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, মুফতি সিহাবুদ্দিন, মাওলানা কাজী আসাদউল্লাহ, মাওলানা আবদুল হাই প্রমুখ।

বৈঠক শেষে সম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে, ডা: কে এম নজরুল ইসলামসহ যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য এবং করোনার প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য দোয়া মুনাজাত করা হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন আমিরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ