শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আল্লামা সাঈদ আহমাদ পালনপুরী রহ.-এর স্মারক গ্রন্থে লেখা আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

বিশ্ব বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুল হাদীস, সদরুল মোদাররেছিন আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ.  জীবনাদর্শ যুগ যুগ মুসলিম উম্মাহকে পথ দেখাবে। হকের পথে রাহনুমায়ী করবে। তাই হযরতের জীবন-কর্ম, সংগ্রাম ও সাধনার নির্মোহ বিবরণ এবং শায়খের সান্নধ্যিপ্রাপ্তদরে আবগেময় স্মৃতিচারণ, অভিব্যক্তি, আত্মউপলব্ধির বর্ণনা নিয়ে আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ.-এর জীবন ও কর্ম গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনপুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলিমদের কাছে পৌঁছে দিতে হজরতের ছোটভাই দারুল উলুম দেওবন্দের উস্তাযুল হাদীস মুফতি আমিন পালনপুরী এর পরার্মশ ও অনুমতি ক্রমে বাংলাদেশের স্বনামধন্য আলেম মুফতি ওমর ফারুক সন্ধিপী জীবনী গ্রন্থ প্রকাশের কাজে হাত দিয়েছেন।

ইতোমধ্যে দেশ বিদেশের অনেক বাংলা ভাষাভাষী মুসলিম ভাইদের পক্ষ থেকে লেখা এসে জমা হয়ছে। আলহামদুলিল্লাহ সম্পাদনা পরিষদ নিরলস কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশসহ সারা বিশ্বে হযরতের অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্খী রয়েছেন। হযরতের জীবনী গ্রন্থ প্রকাশের জন্য তার প্রিয়তম ছাত্র ও ভক্তদের কাছে আকুল আবেদন, স্বল্প সময়ের মধ্যে হযরতের উপদেশ ও পরার্মশ, বয়ান ও আলোচনা, আপনার দেখা কোন শিক্ষনীয় ঘটনা ও স্মৃতিচারণমূলক কোন বিষয়ে তথ্য জানা থাকলে আমাদের কাছে পাঠিয়ে জীবনীগ্রন্থ প্রকাশের কাজে সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।

দেশের পরিস্থিতি বিবেচনা করে লেখা ই-মেইলের মাধ্যমে গ্রহণ করতে হচ্ছে। লেখা পাঠানোর ঠিকানা: mahmudkg96@gmail.com, muftiarafat998@gmail.com

লেখার শেষে অবশ্যই আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পেশা, কর্মস্থল লিখে পাঠাবেন। সার্বিক তত্বাবধানে মুফতি ওমর ফারুক সন্ধিপী। যোগাযোগ: 01714447457

-এএ