শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য তালিকায় জিংক রাখুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার এই সময়ে বিশেষজ্ঞ ও চিকিৎসকরাও বারবার বলছেন, ব্যক্তিগত সচেতনতা গড়ে তোলার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। ভিটামিন সি’র পাশাপাশি জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে খুবই গুরুত্বপূর্ণ।

খাদ্য তালিকায় জিঙ্কযুক্ত খাবার কম থাকলে, কোষের কার্যকারিতা কমে গিয়ে প্রোটিন তৈরিতে ব্যাঘাত ঘটায়। তাই নিয়মিত খাবারের তালিকায় অবশ্যই জিঙ্কযুক্ত খাবার রাখা জরুরী।

মাংস: গরু ও মুরগির মাংস দুটোতেই জিঙ্ক রয়েছে। তবে চর্বির পরিমাণ বেশি থাকায় হৃদরোগ, কোলেস্টেরল, প্রেশার, সুগার বা ওবেসিটি আছে যাদের, তারা গরুর মাংসের বদলে মুরগির মাংস খেলে ভালো।

ওটস: ওটস জিঙ্কের ভালো একটি উৎস। অনেকেই সকালের নাশতায় ওটস খান। আধা বাটি ওটসে ১ দশমিক ৩ মিলিগ্রাম জিঙ্ক থাকে। তার সঙ্গে ২৫০ গ্রাম লো-ফ্যাট ইয়োগার্ট থাকলে ২ দশমিক ৩৮ মিলিগ্রাম আর লো-ফ্যাট দুধ থাকলে ১ দশমিক ০২ মিলিগ্রাম জিঙ্কের জোগান হয়ে যায়।

নানা ধরনের ডাল: ৫০ গ্রাম মসুরের ডালে ২ দশমিক ৪ মিলিগ্রাম, ৯০ গ্রাম রাজমায় ২ দশমিক ৫ মিলিগ্রাম, ৮০ গ্রাম ছোলায় ১ দশমিক ২৫ মিলিগ্রাম জিঙ্ক আছে। মুগ ডাল ও ছোলাও উপকারী। এগুলো নিয়মিত খেতে হবে।

সবজি: এমনিতেই শরীরের জন্য বেশ উপকারী সবুজ শাকসবজি। জিঙ্কের জন্য পালংশাক, ব্রোকলি ও রসুনও খাদ্যতালিকায় রাখতে পারেন।

বাদাম ও কুমড়োর বীজ: ২৮ গ্রাম কাজুবাদাম আর কুমড়োর বীজে যথাক্রমে ১ দশমিক ৬ মিলিগ্রাম ও ২ দশমিক ২ মিলিগ্রাম জিঙ্ক আছে। আমন্ড ও অন্যান্য বাদাম ও বীজেও প্রচুর জিঙ্ক থাকে।

মাশরুম: লো-ক্যালরির সবজি মাশরুমেও জিঙ্ক আছে পর্যাপ্ত। আছে ভিটামিন এ, সি, ই ও প্রচুর আয়রন। তাই স্বাস্থ্য সুরক্ষায় মাঝে-মধ্যে মাশরুম খেতে পারেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ