মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

সোনাগাজীর চাকরিচ্যুৎ সেই ইমামকে স্বপদে বহাল করতে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফন কাজে সহায়তা করায় ফেনীর সোনাগাজীর চাকরিচ্যুৎ মসজিদের ইমামকে স্বপদে বহাল করতে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। আজ সোমবার সকালে স্বল্প সময়ের মধ্যে ইমামকে স্বপদে বহাল করতে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সোনাগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, পৌর কাউন্সিলর, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মতিগঞ্জ ইউপি চেয়ারম্যানের প্রতি এ লিগ্যাল নোটিশ প্রদান করেন।

সোনাগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিগ্যাল নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী শফিউল ইসলামকে বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ইমাম, মসজিদ কমিটির সভাপতি, সহ-সভাপতি ও মুতাওয়াল্লীসহ স্থানীয় মুসল্লিদের লিখিত বক্তব্য গ্রহণ করেছেন।

সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন লিগ্যাল নোটিশ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য আলোচনা চলছে। ইমাম স্বপদে বহাল থাকবেন।

তবে মসজিদ কমিটি ইমামকে চাকরিচ্যুৎ করার অভিযোগ অস্বীকার করে বলেছে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

ইমাম মাওলানা নূর উল্যাহ বলেছেন, আগামী বৃহস্পতিবার বিকালে মসজিদ পরিচালনা কমিটি, মুতাওয়াল্লী ও স্থানীয় মুসল্লীদের নিয়ে যৌথ সভায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে তাকে জানানো হয়েছে।

এর আগে মসজিদ পরিচালনা কমিটির অনুমতি ছাড়া করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফন কাজে সহায়তা করায় সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের বক্সআলী ভূঁইয়া বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূর উল্যাহকে চাকরিচ্যুৎ করার অভিযোগ উঠে। এ খবরে সামাজিক যোগাযোগে মাধ্যমেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সর্বত্রই নিন্দার ঝড় উঠে!

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ