মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

সিংড়ায় মাস্ক না পড়ায় ৮ ব্যক্তিকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জাকারিয়া মাসউদ
নাটোর থেকে>

নাটোরের সিংড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পড়ে বাজারে ঘুরাফেরা করায় ব্যক্তি বিশেষে ২০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এসময় মোট ৮ জনকে ৪৬০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। জরিমানার পর প্রশাসনের পক্ষ থেকে তাদের মাস্ক পড়িয়ে দেয়া হয়।

আজ রোববার সকাল ১০টায় সিংড়ার মাদরাসা মোড়, বাসষ্ট্যান্ড ও বাজার এলাকায় সবার জন্য মাস্ক পড়া বাধ্যতামুলক বাস্তবায়নের লক্ষে বিশেষ অভিযানের সময় ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।

যাদের জরিমানা করা হয়েছে- সিংড়া পৌর শহরের দমদমার সাইফুল ইসলাম,সরকার পাড়ার রাজু আহমেদ, চাঁদপুরের আনোয়ার হোসেন, বালুভরার মামুন, সিংড়া বাজারের সোহান হোসেন, সরকার পাড়ার রঞ্জু আহমেদ, চৌগ্রামের প্রসেনজিৎ এবং বিলদহরের মিল্টন।

এসময় উপস্থিত ছিলেন- সিংড়া থানা অফিসার ইনর্চাজ নুর এ আলম সিদ্দিকী। অভিযান শেষে ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বানু বলেন নাটোরে করোনা ভাইরাস ( কোভিড ১৯) প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন যে উদ্যেগ নিয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মাস্ক পড়া বাধ্যতামূলক এ কর্মসূচি অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ