বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কুমিল্লায় মাদরাসার মুহতামিমের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি ইসলামী আন্দোলনের নেতা মাকসুদুর রহমানের ইন্তেকাল, শোক প্রকাশ শনিবার বেফাক ও হাইআ'র সকল কার্যক্রম বন্ধ ঘোষণা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী

নতুন বিপজ্জনক পর্যায়ে করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস নতুন বিপজ্জনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তাদের হিসাবে, গত বৃহস্পতিবার একদিনেই সারা পৃথিবীতে নতুন করে রেকর্ড সংখ্যক দেড় লাখ মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল শুক্রবার জেনেভা-র সদর দপ্তর থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডব্লিউএইচও-এর মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস।

তিনি বলেন, গোটা বিশ্ব এখন একটি নতুন এবং বিপজ্জনক পর্যায়ে রয়েছে। গত একদিনে যে দেড় লাখ মানুষ শনাক্ত হয়েছে তাদের মধ্যে প্রায় অর্ধেকই হলো আমেরিকা অঞ্চলের।

টেড্রোস ঘেব্রেয়েসাস বলেন, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যও রয়েছে সর্বোচ্চ সংক্রমণের তালিকায়। ভাইরাসটি এখনও দ্রুত বিস্তার ঘটিয়ে চলেছে। প্রকৃতপক্ষে পুরো দুনিয়া এখন একটি নতুন এবং বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, এখনও বহু মানুষ করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে।

মানুষ ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়ছে। এজন্যই হয়তো অনেক দেশ স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে। তবে করোনা এখনও দ্রুত বিস্তার ঘটিয়ে চলছে। ফলে সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হাত ধোয়ার মতো বিষয়গুলো এখনও খুবই জরুরি। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ