মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

লামায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রাহমান
লামা বান্দরবান প্রতিনিধি>

বান্দরবান লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে রুবি আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সে উত্তর দরদরী নয়াপাড়ার বাসিন্দা আশ্রাফ আলীর মেয়ে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ও পরিবারের সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে রুবি আক্তারকে তার মা-বাবা বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বকাঝকা করে। তারা কাজে বাইরে গেলে কিছুক্ষণ পর এসে দেখে মেয়েটি ঘরের বারান্দার ভিমের সাথে গলায় ফাঁস দেয়া। রুবি আক্তারকে ফাঁসিতে ঝুলতে দেখে তার বাবা-মা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন।

গলায় ফাঁস লাগিয়ে রুবি আক্তারের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মােহাম্মদ মিজানুর রহমান বলেন, মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানাে হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ