মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

রাজশাহীতে মেসভাড়া মওকুফের দাবিতে ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেসভাড়া মওকুফসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের ব্যানারে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ছাত্র-ছাত্রীদের মেসভাড়া মওকুফের দাবি জানানো হয়। সেই সঙ্গে সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদ চার দফা দাবি জানান।

দাবিগুলো হল- সব মেস-বাসার এপ্রিল-জুন মাসের ভাড়া ৪০ শতাংশ মওকুফ, জুলাই মাস থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব মেস-বাসার ভাড়া সম্পূর্ণ মওকুফ, মেস-বাসা মালিকদের হয়রানি থেকে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্র-ছাত্রীদের স্ব-স্ব মেস-বাসাতে থাকার নিশ্চয়তা দেয়া।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক রাজু আহমেদ আপন, সদস্য মুনমুন আক্তার রানীসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ