মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

মৃত্যুর মিছিলে আরো এক চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের মারা গেলেন আরো এক চিকিৎসক। তিনি হলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩৫ চিকিৎসক মারা গেলেন বলে জানা গেছে।

হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোররাত ৪টার দিকে তাদের হাসপাতালেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল হক।

আব্দুর রব আরো জানান, ডা. নুরুল হক কোভিড-১৯ আক্রান্ত গত তিন দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল তাকে। গতকাল মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই আজ ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিগত ১৯ বছর যাবত ডা. নুরুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে কর্মরত ছিলেন বলেও জানান হাসপাতালটির নির্বাহী পরিচালক।

ডা. নুরুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি জানান, এ নিয়ে দেশে এ পর্যন্ত ৩৫ চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়েও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে এর আগে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ