মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

বালাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে করোনা সংক্রমণ ও বিস্তার রোধে উপজেলার ৩টি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) উপজেলার বালাগঞ্জ বাজার, বোয়ালজুড় বাজার ও ওসমানীগঞ্জ বাজারে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডল।

অভিযান পরিচালনা কালে স্বাস্থ্যবিধি না মানা ও এ সম্পর্কিত সরকারি আদেশ না মানার অপরাধে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ মোতাবেক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ২০ টি মামলায় ১০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল।

এসময় স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকার নির্ধারিত সময় সীমার মধ্যে দোকান, হাট-বাজার বন্ধ করার জন্য সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম পলাশ মন্ডল বলেন, বালাগঞ্জ উপজেলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন সচেষ্ট থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ