মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

ফরিদপুরে চাল আত্মসাৎ, চেয়ারম্যানসহ দুজনকে ২ লাখ জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দ করা চাল আত্মসাতের ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিবকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার উপজেলার বানা ইউনিয়নের চেয়ারম্যান হাদী হুমাউন কবীর বাবু ও ইউপি সচিব মোস্তাফিজুর রহমানকে এ জরিমানা করা হয়।

জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পানের জন্য বানা ইউনিয়ন পরিষদে ১ টন চাল বরাদ্দ করা হয়। আজ দুপুর ২টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে ছয় বস্তা চাল আত্মসাৎ করে ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্তরা। গোপন খবরের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের সামনের দোকানের সামনে থেকে ছয় বস্তায় ৩০ কেজি করে মোট ১৮০ কেজি চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান।

আটক করা হয় ভ্যানচালক এরশাদ মোল্যাকে। পরে তার স্বীকারোক্তিতে ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবকে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারা অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা।

গরিব, অসহায় হওয়ায় ভ্যানচালককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলে জানান নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ