মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

রাস্তা মেরামতে এগিয়ে এলেন এলাকার তরুণ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক আহমেদ।।

বিশাল ব্রিজে উঠার জায়গায় রাস্তাটা ভেঙ্গে হয়ে আছে বিশাল গর্ত। বহুদিন যাবত ঝুঁকি নিয়েই চলছে যানবাহন । মেরামত করার মতো কেউ নেই। জনপ্রতিনিধি মেম্বার, চেয়ারম্যানরা নীরব । তারা দেখেও না দেখার ভান ধরছেন। অবশেষে এগিয়ে এলেন এলাকার আলেমরা।

বলছিলাম বৃহত্তর বানিয়াচং উপজেলার গুনই গ্রামের বড়খাল ব্রিজের কথা। নামে বড়খাল হলেও আসলে এটি বড়সড় একটি নদী। আছে বিশাল একটি ব্রিজ। হবিগঞ্জ জেলার ভিতরে বৃহত্তর ব্রিজ গুলির একটি এই ব্রিজ।

কিন্তু মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ ও সাবলীল করে দেয়া এই ব্রিজই হয়ে উঠেছিল মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। বারবার জনপ্রতিনিধিদের স্মরণাপন্ন হলেও তারা ছিলেন নীরব বিগত কয়েকমাস যাবত।

অবশেষে এগিয়ে এলো গুনই গ্রামের "আল আসহাব উলামা পরিষদ" নামক আলেম উলামাদের সংগঠিনটি। সংগঠনের সভাপতি - মাওলানা মুফতী ইমরান আহমদের নেতৃত্বে সংগঠনের কর্মীরা মেরামত করেন ঝুঁকিপূর্ণ জায়গাটি।

সংগঠন থেকে বলা হয়- আমরা জনপ্রতিনিধিদের কাছে গিয়েছি, কিন্তু তাদের সাড়া না পেয়ে আমরাই এগিয়ে আসলাম। এটি ছিল জনপ্রতিনিধিদের কাজ কিন্তু করতে হলো আমাদের। আমরা কাজটা করেছি নিজেদের বিবেকবোধ থেকে। সমাজ আর সমাজের মানুষের প্রতি ভালোবাসা থেকে। কারণ আমাদের সংগঠনটিও একটি সামাজিক সংগঠন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ