মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

জুমার বয়ানে সুদের বিরুদ্ধে কথা বলায় বাদ দেয়া হলো ইমামকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার জীবননগরে সুদ খাওয়া হারাম বলে মসজিদে আলোচনা করায় ইমামকে বাদ দিলেন মসজিদ কমিটির সদস্যরা। গত শুক্রবার জীবননগর পৌর শহরের ইসলামপুর আল-আকছা মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জুমার নামাজের বক্তব্যে সুদ বিষয়ে আলোচনা করেন ইমাম। কুরআন ও হাদিসের আলোকে সুদ বিষয়ে ইসলামের অবস্থান তুলে ধরেন। একই সাথে সুদের কারণে সমাজে সৃষ্ট সমস্যাগুলো ব্যাখ্যা করেন। ইমাম কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সুদ দেয়া ও নেয়া দুটোই সমান অপরাধ এবং সুদ খাওয়া সম্পূর্ণ হারাম’। এ থেকে সবাইকে সাবধানে থাকতে হবে। ঈমান যদি ঠিক রাখতে হয়, যারা সুদের সাথে জরিত তাদের তওবা করতে হবে।

এমন আলোচনা করায় ইমামের উপর ইসলামপুর গ্রামের কয়েকজন ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদককে বলে ইমাম সাহেবকে ওই মসজিদ থেকে বাদ দিয়ে দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ