মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

আশংকাজনক অবস্থায় এয়ার এম্বুলেন্সে ঢাকায় ময়মনসিংহ মেডিকেলের ডাক্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল্লাহ খাঁনের জীবন বাঁচাতে এয়ার এম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

আজ (১৩জুন) শনিবার বিকেল ৫টার দিকে ময়মনসিংহ স্টেডিয়াম থেকে এয়ার এম্বুলেন্সে করে তাকে ঢাকার শেখ রাসেল গেস্ট্রোলিভার হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা যায় গত দুদিন আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন, আজ তার শারীরিক অবস্থা অবনতি হলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো.কামরুল হাসান এনডিসি'র নির্দেশনায় ময়মনসিংহ জেলা প্রশাসক মো.মিজানুর রহমানের তড়িৎ পদক্ষেপের মাধ্যমে যথাযথ উধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে,বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ডা.মাহমুদুল্লাহ খাঁন করোনা ভাইরাস বাংলাদেশে আসার পর থেকেই এর রোগীদের পেছনে কাজ করে যাচ্ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম জানান, গত ৯ জুন,করোনা টেস্টে তার নেগেটিভ ধরা পড়ে,তবে তিনি একিউট নিমোনিয়া, এ আর ডি এস রোগে ভুগছেন,এ ধরনের রোগ তার আগে কখনো ছিল না। বিশেষজ্ঞ প্যানেল তার সকল রোগের সিম্পটম দেখে করোনা হিসেবে মতামত দিয়েছেন,পুনরায় পরীক্ষার জন্য তার স্যাম্পল রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ