বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নোয়াখালীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ও তার সহযোগী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৫ নং চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ফয়েজ উল্লাহ জ্যাকি (২৭) ও তার সহযোগী গাড়ির হেলপার মহিউদ্দিন রাজীবকে (২৯) ১৭ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজারের ব্যাংক রোডের কাসেম মিয়ার স’মিলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত জ্যাকি চরফকিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বজলুর রহমান চেয়ারম্যান বাড়ির হাফিজ উল্যার ছেলে ও রাজীব একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আলাউদ্দিন ফরাজী বাড়ির বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র রাজনীতির আড়ালে হেলপার রাজীবসহ একাধিক ব্যক্তির সহযোগিতায় জ্যাকি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরিফুর রহমান জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ