মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

বালাগঞ্জে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলায় নতুন করে আরো তিনজন করোনায় শনাক্ত হয়েছে। আজ
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ এম শাহরিয়ার।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে ঢাকার আইইডিসিআর’র ল্যাব থেকে ৩ জনের করোনা শনাক্তের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হচ্ছে। গত ৩ জুন তারা বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেছিলেন।

আক্রান্তদের মধ্যে, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী (৩০) ও এমএলএস (৩২)। অন্যজন হলেন বালাগঞ্জ ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর (৩০)। তিনি উপজেলা সদরের ভোটার ও বসবাস করলেও তার বাড়ি পাশ্ববর্তী ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। আক্রান্ত ৩ জনই পুরুষ।

এনিয়ে বালাগঞ্জে করোনা আক্রান্তেরদের সংখ্যা ৬ জনে দাঁড়ালো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ