বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

জীবন-জীবিকা অগ্রাধিকার দিয়ে গণমুখী বাজেট পেশ হচ্ছে: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এবং মানুষের জীবন-জীবিকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বৃহস্পতিবার সংসদে গণমুখী বাজেট পেশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার নিজের সরকারি বাসভবন থেকে মেট্রোরেল কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

‘বাজেট প্রণয়নে পরামর্শ নেওয়া হয় না’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিবের বক্তব্য সত্যের অপলাপ মাত্র। করোনা ভাইরাসের সংকটে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন।’

‘ঠিক তেমনি বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশীজনদের মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে। অর্থনীতিবিদ ছাড়াও বিজ্ঞদের পরামর্শ, গবেষণা ও পার্টির ইশতেহারের সঙ্গে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হচ্ছে’ যোগ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, জীবন ও জীবিকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী, কল্যাণমুখী বাজেট জাতীয় সংসদে আগামীকাল (বৃহস্পতিবার) উত্থাপিত হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের মতামত নিয়েই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন। সরকার এবং দলের অভ্যন্তরে সকলের সঙ্গে আলাপ করেই সিদ্ধান্ত নেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, বিচার-বিশ্লেষণ করলেই দেখতে পাবেন। এদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এ দলেই গণতন্ত্র চর্চা হয়ে থাকে বেশি।’

এ সময় অসচেতনতার কারণে দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণ বেশি করে শুরু হলে সরকার কঠিন সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণের ক্রম অবনতিশীল এই পরিস্থিতি নতুন করে যে সকল স্থানে লকডাউন করা হয়েছে, সেই সকল এলাকার মানুষদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানাচ্ছি। এই সিদ্ধান্ত আপনার আমার, আমাদের সকলের কল্যাণেই নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আর যে সকল এলাকা লকডাউনের আওতা মুক্ত, আপনারা স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি যদি আরও অবনতি হয়, যদি আবার সেকেন্ড ওয়েব শুরু হয় তাহলে দেশের সব এলাকায় সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। তাই নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পরিস্থিতি আর অবনতি না ঘটিয়ে আসুন আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করি। সকলের সমন্বিত প্রয়াসে এই দুঃসময় কেটে যাবে। করোনা সংকট থেকে আমরা মুক্তি পাবো, এটাই প্রত্যাশা।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ