বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

জাপা মহাসচিব রাঙ্গার মেয়ের গাড়ির ধাক্কায় আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার মেয়ের প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ চারজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে নগরীর গুঞ্জন মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আহতরা হলেন- নগরীর বৈরাগীপাড়ার নিবারমের ছেলে অটোচালক বিশু, সাতমাথার ফজলে করিমের ছেলে লিমন ও কামাল কাছনার সাহাবুদ্দিনের ছেলে আলাউদ্দিন। একজনের পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার এসআই এরশাদ জানান, রাতে নেভি ব্লু কালারের একটি প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন মশিউর রহমান রাঙ্গার মেয়ে মালিহা তাসলিম জুঁই। নগরীর গুঞ্জন মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে অটোচালক ও মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

তিনি জানান, ঘটনার পর প্রাইভেটকারটি ঘেরাও এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ