মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে মাদরাসা ছাত্রকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আমানুল্লাহ শেখ (১৮)।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আমানুল্লাহ শেখ কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের জাকির হোসেনের ছেলে এবং কোটালীপাড়া উপজেলার কুশলা আলিয়া মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, সোমবার দুপুরে গাছ থেকে আম পাড়ার অভিযোগে আমানুল্লাহ শেখকে মারধর করে তার চাচাত ভাই বাবু শেখ ও দেলোয়ার শেখসহ আরও কয়েকজন। এতে সে মারাত্মক আহত হলে প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

তিনি জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ