মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

সিংড়ায় সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জাকারিয়া মাসউদ
নাটোর থেকে>

নাটোরের সিংড়ায় মাইক্রোবাস ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটরবাইক চালক জালাল মন্ডল (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সে নাটোর বেলঘড়িয়া এলাকার আব্দুল জলিলের পুত্র। আজ রোববার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, জালাল মন্ডল শশুরবাড়ি স্থাপনদিঘী থেকে সিংড়ার উদ্দেশ্যে যাবার পথে চৌগ্রাম টু কালিগঞ্জ সড়কে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

সে শশুরবাড়ি এলাকায় মুদি দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ