মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

বালাগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে ইমন আহমদ (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু খবর পাওয়া গেছে। সে বালাগঞ্জ সদর ইউনিয়নের চক পীরপুর গ্রামে আনহার মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইমনসহ আরো কয়েকজন তাদের বাড়ির পাশ্ববর্তী এলাকায় মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতের আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নেয়ার পর চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমন স্থানীয় বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। চার ভাইয়ের মধ্যে সে সবার বড়। বজ্রপাতে ইমনের মর্মান্তিক মৃত্যুতে তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা মুর্ছা যাচ্ছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় অপমৃত্যু নেয়া হয়েছে এবং ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ