বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, নারী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় মানিকগঞ্জের সাটুরিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে রাহা মাহমুদা পলি নামে (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পাড় তিল্লি গ্রামের নিজ বাড়ি থেকে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান মিঞা জানান, পলি নামের ওই নারী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গত ২০ মে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিমূলক পোস্ট দেন।

এ বিষয়ে বৃহস্পতিবার রানা আহমেদ শান্ত নামের এক আইনজীবী সাটুরিয়া থানায় ওই নারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে রাতেই ওই মামলায় পলিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।

এদিকে অভিযুক্তর বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তা নেয়া যায়নি।

মামলার বাদি জানান, ওই নারী এর আগেও ২৮ মে, ১ ও ২ জুন একই আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের সম্পর্কে মানহানিকর ও অশ্লীল বাক্য প্রয়োগ করে পোস্ট করেছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ