মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পটিয়া মাদরাসার ৮৭তম বার্ষিক সভা ২৬ ও ২৭ নভেম্বর আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির

আশা রাখি মহান আল্লাহ আমাদের আরও অসংখ্য বিজয় ও সফলতা দান করবেন: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান বলেছেন, আমার আশা মহান আল্লাহ তায়ালা তুরস্ক এবং তুর্কি জনগণকে আরও অসংখ্য সাহায্য, বিজয় ও সফলতা দান করবেন।

গত ৩০ মে এক বক্তৃতায় ২৯ মে ঐতিহাসিক ইস্তাম্বুল- বিজয়ের ৫৬৭ বছর পূর্তি উপলক্ষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এরদোগান আরও বলেন, আমরা মানুষের মন জয় করতে মহাবীর মুহাম্মাদ আল ফাতিহ এবং আমাদের পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করছি। ২০৫৩ সালে ইস্তাম্বুল বিজয়ের ৬০০ বছর পূর্তিতে আমাদের যুবসম্প্রদায়কে এমন এক তুরস্ক উপহার দিব, ইনশাআল্লাহ! যার মর্যাদা তাদের পূর্বসূরীদের রেখে যাওয়া তুরস্কের অনুরূপ হবে।

মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় এই নেতা তার বক্তৃতায় ইস্তাম্বুল বিজয়ের সেনাপতি সুলতান মুহাম্মাদ আল ফাতিহ এবং সকল শহিদের রূহের মাগফিরাত কামনা করেন। সূত্র: তুর্কি প্রেস

-এটি