রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য: তাবিথ আউয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল।

আজ রোববার গণমাধ্যমকে তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের ওপর চাপিয়ে দেয়া এরকম অমানবিক সিদ্ধান্তের আমি নিন্দা জানাই। যেখানে বিশ্বে জ্বালানি তেলের দাম নিম্নমুখী ও ঢাকার সাধারণ মানুষ নিজেদের উপার্জন নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছেন, সেখানে বাসের ভাড়া অবশ্যই কমানো উচিত।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের প্রতি আহ্বান জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘যেভাবে আপনি সব বাড়ির মালিকদের অনুরোধ করেছিলেন ভাড়া কমানোর জন্য, সেইভাবে এখনো আপনি একইরকম উদ্যোগ নেন।’ আতিকুল ইসলাম মানুষের সেবায় অংশ নেবেন সেই প্রত্যাশা করেন তাবিথ।

এসময় আরও উপস্থিত ছিলেন- মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, তেজগাঁও থানা বিএনপির সভাপতি এল রহমান, স্বেচ্ছাসেবকদল তেজগাঁও থানার সহসভাপতি রেয়হান জমাদার রাসেল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ