বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

জামালপুরে আরও ২৮ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার রাতে তৃতীয় ধাপে ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে ১৬৯টি নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।

জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে জামালপুরের বকশিগঞ্জে ৯ জন, দেওয়ানগঞ্জে ১০ জন, ইসলামপুরে ৭ জন।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মুহা. মাহফুজুর রহমান সোহান জানান, শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবের পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৪ জনে।

তিনি জানান, জেলায় ২৪ চিকিৎসক, একজন পল্লী চিকিৎসক ও ৫৭ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ১০ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় ৪ জন মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ১০৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ