বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

সোনারগাঁয়ে করোনায় মারা যাওয়া ৯টি লাশ দাফন করলো এমপি খোকার স্বেচ্ছাসেবক টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাবিবুর রহমান,
সোনারগাঁ থেকে>

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ৩০ মে শনিবার পর্যন্ত এ উপজেলায় ১৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন এবং মারা গেছেন এক নারীসহ মোট ৯ জন।

এদিকে করোনায় মারা যাওয়া রোগীদেরকে দাফন ও সৎকার করার জন্য সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবক টিম নিয়োজিত রয়েছে। এমপি খোকার সংসদীয় পিএ হাফেজ মাহমুদ হাসান এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা সানাউল্লার নেতৃত্বে এই টিম করোনায় মারা যাওয়া রোগীদেরকে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন ও সৎকার করে আসছে।

শনিবার দুপুরে এই টিম উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে সামসুল হক নামে করোনায় মারা যাওয়া এক রোগীকে দাফন করে।
এসময় উপস্থিত ছিলেন- মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ওসমান গনী, মাওলানা ওমর ফারুক, মাওলানা আবুল কালাম, মাওলানা আবু সুফিয়ান, হানিফ সরকার, নেছার উদ্দিনসহ এমপি খোকার স্বেচ্ছাসেবক টিমের অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মুসলিম ধর্মাবলম্বীদের নামাজে জানাজা ও দাফন কার্যাবলী যাতে সম্পূর্ণরুপে ধর্মীয় রীতি অনুসারে হয় সেজন্য এমপি লিয়াকত হোসেন খোকার নির্দেশে তার সংসদীয় পিএ হাফেজ মাহমুদ হাসানের নেতৃত্বে স্থানীয় ওলামায়ে কেরাম ৩০ মে শনিবার থেকে এই স্বেচ্ছাসেবক টিমে সম্পৃক্ত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ