মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পটিয়া মাদরাসার ৮৭তম বার্ষিক সভা ২৬ ও ২৭ নভেম্বর আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির

আন্তরিকতা ও নিষ্ঠার সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধর্ম প্রতিমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, করোনা পরিস্থিতির এই জাতীয় সংকটকালে সবাইকে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সরকারের উন্নয়ন প্রকল্প সমুহের কার্যক্রম বাস্তবাায়ন করতে হবে।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারির কারণে সারা পৃথিবীতে মানুষের সাধারণ জীবনাচারণ, চলাচল, অর্থনৈতিক কর্মকাণ্ড সবকিছুই স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশও এ ভয়াবহ বিপদের বাইরে নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের মত জনবহুল দেশের সকল মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আজ দুপুর ১২.০০ টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন সংশোধিত বার্ষিক উন্নয়ন প্রকল্লপ সমুহের মে,২০২০ খ্রি. মাসের অগ্রগতি পর্যালোচনার অনলাইন সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা- কর্মচারীগণ শারিরীক উপস্থিতি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অত্যন্ত সক্রিয়ভাবে দেশের মানুষের প্রতি দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেজন্য তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান।

অনলাইন সভায় প্রকল্প পরিচালকগণ নিজ নিজ প্রকল্পের এপ্রিল,২০২০ পর্যন্ত সময়ের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। একই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ সমুহ তুলে ধরা হলে ধর্ম প্রতিমন্ত্রী তঁাদের প্র‍য়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে সাধারণ ছুটি থাকায় উন্নয়ন প্রকল্প সমুহের বাস্তবায়ন অগ্রগতি স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছে। তাই অর্থ বছরের অবশিষ্ট দিনগুলোতে সকলকে আন্তরিককতা, নিষ্ঠা, সময়, অর্থ, মেধা, শ্রমের সর্বোচ্চ ব্যবহার করে স্বাস্থ্য স্বাস্থ্যবিধি মেনে উন্নয়ন প্রকল্প সমুহের অবশিষ্ট কার্যক্রম বাস্তবায়নে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার মাধ্যমে চলতি অর্থ বছর মোট ১২টি গুরুত্বপূর্ণ প্রকল্প ও তিনটি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্à