বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

৩১ মে থেকে সরকারি অফিস খুলছে সংযুক্ত আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: করোনার মহামারীর প্রকোপ কমায় সংযুক্ত আরব আমিরাতে আবারও সরকারি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ৩১ মে রোববার ৫০% এবং ১৫ জুনের মধ্যে ১০০% সরকারি কর্মকর্তাদের অফিসে উপস্থিতি নিশ্চিত করা হবে।

সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স ও এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মুহাম্মদ বিন রশিদ এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন।

টুইট বার্তায় তিনি জানিয়েছেন, কয়েক মাস ধরে দুবাই সরকার উন্নত পরিবেশে দূরুত্ব বজায় রেখে কাজ করার ব্যাপারটি নিশ্চিত করেছে। যেটি অত্যন্ত কার্যকর, নির্ভরযোগ্য প্রযুক্তি এবং অবকাঠামো নির্ভর।

তিনি আরও বলেন, আমরা ভবিষ্যৎ প্রস্তুতির ক্ষেত্রে যে বিষয়গুলোর অপেক্ষা করেছিলাম সেগুলো এখন আমাদের সামনেই রয়েছে। আমাদের প্রস্তুতি এবং প্রচেষ্টার ফলাফলে মনে হয় আমরা সঠিক পথেই এগোচ্ছি।

ঈদুল ফিতরের চতুর্থ দিনে দুবাইয়ে অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণাও দিয়েছেন শেখ হামদান বিন মুহাম্মাদ।

আল আরাবিয়া উর্দূ থেকে আব্দুল্লাহ আফফানের অনুবাদ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ